বাহুবলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সং ঘ র্ষ, অর্ধশতাধিক লোক আ হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বাহুবলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সং ঘ র্ষ, অর্ধশতাধিক লোক আ হ ত

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১০:৩৯:১১ পূর্বাহ্ন

বাহুবলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সং ঘ র্ষ, অর্ধশতাধিক লোক আ হ ত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে বেটারীক্রয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কয়েক গ্রামে ও রাতে টর্চলাইট জ্বালিয়ে আবারও কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধা থেকে রাত ৮ টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, জেলার বাহুবল উপজেলার চারগাও গ্রামের (একত্রে ৪টি গ্রামের নাম) এক যুবকের সঙ্গে স্থানীয় বানিয়াগাও গ্রামের অপর যুবকের বেটারীক্রয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। এর জেরে মাইকে ঘোষণা দিয়ে চারগাও গ্রাম ও বানিয়াগাঁও গ্রামের সংঘর্ষ বাধে। বানিয়াগাও গ্রামের সঙ্গে আশপাশের ৮ গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেয়। ঘটনাটি রাতে হওয়ায় টর্চলাইট জ্বালিয়ে তারা সংঘর্ষ চালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় অর্ধশতাধিক গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার