অটোরিকশায় ধাক্কায় প্রা*ণ গেল পু লি শ সদস্যের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

অটোরিকশায় ধাক্কায় প্রা*ণ গেল পু লি শ সদস্যের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১০:৪৩:১৭ পূর্বাহ্ন

অটোরিকশায় ধাক্কায় প্রা*ণ গেল পু লি শ সদস্যের

ছবি : ফাইল ফটো


অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপাচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য রনি শিকদার টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মেট্রোপলিটন সদর জুনের সহকারী উপ কমিশনার দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর আগামীকাল অস্ত্রপাচার হওয়ার কথা রয়েছে। সেই খবর পেয়ে তিনি আজ সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কনস্টেবল রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’

গাজীপুর মেট্রোপলিটন সদর জুনের সহকারী উপকমিশনার দ্বীনে এ আলম বলেন, ‘তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্তা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী