ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ AM

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১২:০১:৩৫ PM

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

ছবি : সংগৃহীত


পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্য মতে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ৬ জুন ঈদুল আজহা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদ উঠবে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।

জ্যোতির্বিদদের এ তথ্য সঠিক হলে ৫ জুন হবে আরাফাতের দিন যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে এখানে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ছেলে হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার নিয়ত করেন হযরত ইব্রাহিম (আ.)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক