নেপালে ৩ মিনিটে দুইবার ভূ*মিকম্প, কাঁপল ভা*রতও
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ AM

নেপালে ৩ মিনিটে দুইবার ভূ*মিকম্প, কাঁপল ভা*রতও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১২:৫৩:২৩ PM

নেপালে ৩ মিনিটে দুইবার ভূ*মিকম্প, কাঁপল ভা*রতও

প্রতীকী ছবি


এবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুবার আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার এই দেশে। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ও ৮টা ১০ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। রিখটার স্কেলে যথাক্রমে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৫। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার।

ভূমিকম্পের ফলে পশ্চিম নেপালের সুরখেত, দৈলেখ এবং কালিকটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

এর আগে, গেল শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭ দশমিক ৭। ওই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। এর প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক