নববধূর সঙ্গে প র কী য়া, ঘটক গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নববধূর সঙ্গে প র কী য়া, ঘটক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন

নববধূর সঙ্গে প র কী য়া, ঘটক গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


কুমিল্লার লালমাই উপজেলায় নববধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাসান মজুমদার (২২) দোশারীচোঁ গ্রামের ফকির বাড়ির দুলনী আক্তারের ছেলে।

নববধূ আকলিমা আক্তার দোশারীচোঁ উত্তরপাড়ার মসজিদ বাড়ির সাফায়েত হোসেনের স্ত্রী। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়েছে।

নববধূর স্বামী সাফায়েত হোসেন বলেন, হাসান মজুমদার আমার আর আকলিমার বিয়ের ঘটক। বিয়ের দিনই হাসান আমার স্ত্রীকে পছন্দ করে। বিয়ের পর প্রায় প্রতিদিন সে আমার ঘরে আসত। প্রথমে আমি এসব বুঝতে পারিনি। আমার স্ত্রীর কাছে তার হাতের লেখা চিঠি পেয়ে বিষয়টি জানতে পেরেছি।

তিনি আরও বলেন, কিছুদিন আগে সে আমাকে ঘুমের ওষধ খাইয়ে আমার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছে। এই কারণে আমি আত্মহত্যা করতেও চেষ্টা করেছিলাম। এখন আর এসব গোপন রেখে লাভ নেই। আমি ও আমার স্ত্রী হাসানের শাস্তি চাই।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ও ভিকটিমের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে হাসান মজুমদার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী