ভা*রতে ৭০ বাংলাদেশি নিয়ে দু*র্ঘটনার কবলে বাস
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ AM

ভা*রতে ৭০ বাংলাদেশি নিয়ে দু*র্ঘটনার কবলে বাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০১:২১:০৪ AM

ভা*রতে ৭০ বাংলাদেশি নিয়ে দু*র্ঘটনার কবলে বাস

ছবি সংগৃহীত


ভারতের ওড়িশায় ভয়াবহ *বাস দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন। আজ রবিবার সকালে রাজ্যের ভুবনেশ্বরের উত্তরচকে দুর্ঘটনার শিকার হয় বাসটি।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই তীর্থযাত্রী কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন।

বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন।

জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়।

আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক