আজমিরীগঞ্জে ফি লি স্তি নে গণহ*ত্যার প্রতিবাদে বি ক্ষো ভ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ফি লি স্তি নে গণহ*ত্যার প্রতিবাদে বি ক্ষো ভ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৪:৫৬:২০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ফি লি স্তি নে গণহ*ত্যার প্রতিবাদে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সোমবার (৭এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ঘোষণাকে সমর্থন জানিয়ে আজমিরীগঞ্জ উপজেলার পেীরসভা সহ ও প্রতিটি ইউনিয়ন গুলোতে ও প্রতিবাদ ও ধর্মঘট অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে উঠেছে এমন মন্তব্য করেন আজমিরীগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও আলেম ওলামাগণ।

এ সময় বিক্ষোভকারীরা বলেন গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার ? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে। তাহারা আরো বলেন, আমেরিকার জনগণকে ও এ হত্যাকান্ডের সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদের ও দায় রয়েছে। কারণ তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরাইলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরাইলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী।

উল্লেখ্য,দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার