সারাদেশে বনফুল শোরুমে ই স রা য়ে লি পণ্য বিক্রি না করার সি দ্ধা ন্ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সারাদেশে বনফুল শোরুমে ই স রা য়ে লি পণ্য বিক্রি না করার সি দ্ধা ন্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ১০:১১:৩৪ পূর্বাহ্ন

সারাদেশে বনফুল শোরুমে ই স রা য়ে লি পণ্য বিক্রি না করার সি দ্ধা ন্ত

ছবি : সংগৃহীত


ইসরায়েলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী বনফুল অ্যান্ড কোম্পানি। ফিলিস্তিনে নিরীহ জনগণ ও শিশুদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। 

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক আমানুল আলমের সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এতে আরও উল্লেখ করা হয়- নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার থেকে কোকাকোলা, পেপসিসহ সব প্রকার ইসরায়েলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন বিক্রয় ও মজুতকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক।

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী