শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ PM

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০৬:১৭:৪৫ AM

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ছবি : সংগৃহিত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে মন্দির ভিত্তিক ২৪ টি পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার ( ১ অক্টোবর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ থানার হল রুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সহ-সভাপতি ননী গোপাল দাস, থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাস, এসআই ইয়াসিন মুন্সি, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, শফিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার পুল্টন, সনাতন সংঘ পূজা মন্ডপের সাধারণ সম্পাদক কেশব দেব,পঞ্চগ্রাম পূজা কমিটির সভাপতি লিংকন তালুকদার, দেবগ্রাম পূজা কমিটির সাধারন সম্পাদক অনিক দেব ও নগর পূজা কমিটির সাধারণ সম্পাদক নিতাই দাস প্রমুখ। 


এসময়  উপজেলার ২৪ টি পূজা মন্ডপের সভাপতিসাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

A/B



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ