ইংল্যান্ড ম্যাচে খেলবেন না লিটন-তামিম!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৬ PM

ইংল্যান্ড ম্যাচে খেলবেন না লিটন-তামিম!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০৮:০০:০৬ AM

ইংল্যান্ড ম্যাচে খেলবেন না লিটন-তামিম!

ছবি: সংগৃহীত


বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) দ্বিতীয় ও শেষ গা গরমের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচও অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতে। স্থানীয় আবহাওয়ার পূবার্ভাস বলছে, এদিন সেখানে বৃষ্টির শঙ্কা রয়েছে। এমনকী প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতেও ভেসে যেতে পারে।

অবশ্য বৃষ্টি চিন্তা নিয়েই দলের পরিকল্পনা সাজানোর সুযোগ নেই। কেননা গুয়াহাটির বৃষ্টি নয় টিম ম্যানেজমেন্টের চিন্তায় সেখানকার গরম। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে ইংলিশদের বিপক্ষে দেওয়া হতে পারে বিশ্রাম। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তারা দু’জনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলননি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, 'আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।'

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ভারতের ১০ রাজ্যের ১০ স্টেডিয়ামে ৪৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ক্রিকেটের এ মহাযজ্ঞ। ৪৮ ম্যাচের এ আসরের পর্দা নামবে আগামী ১৯ নভেম্বর।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা