নেত্রকোনায় শি শু কে ধ র্ষ ণে র অ ভি যো গ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় শি শু কে ধ র্ষ ণে র অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ১০:১৫:৪১ পূর্বাহ্ন

নেত্রকোনায় শি শু কে ধ র্ষ ণে র অ ভি যো গ

প্রতীকী ছবি


নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অন্তর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।

জানা গেছে,গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তর মিয়া ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন আছে। তাকে ধর্ষণের আলামত রয়েছে।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী কালবেলাকে বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। ধর্ষককে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী