টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২১ AM

মিরপুর টেস্ট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১০:০৯:১৩ AM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস করছেন লিটন দাস


সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলায় এই টেস্টে টস জিতেছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

বাংলাদেশ ও আফগানিস্তান এর আগে একবারই টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে সে টেস্টে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা।

সেই টেস্টের নায়ক আফগান অলরাউন্ডার রশিদ খান অবশ্য এবার নেই। অন্যদিকে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান আর তামিম ইকবাল। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

লিটন দাসের নতুন নেতৃত্বে নতুন চেহারার বাংলাদেশ কি পারবে তিন বছর আগের সেই হারের প্রতিশোধ নিতে?

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন