১০ বছর পর ই স রা ই লি কা রা গা র থেকে মুক্তি পেলেন ফি লি স্তি নি যুবক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ AM

১০ বছর পর ই স রা ই লি কা রা গা র থেকে মুক্তি পেলেন ফি লি স্তি নি যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১০:৫২:২১ AM

১০ বছর পর ই স রা ই লি কা রা গা র থেকে মুক্তি পেলেন ফি লি স্তি নি যুবক

ছবি : সংগৃহীত


ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। তাকে নাফা কারাগারে রাখা হয়েছিল।

ডেইলি সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে অনেক দূরে ছেড়ে দেন, কিন্তু তার পরিবার তাকে স্বাগত জানাতে গেটে অপেক্ষা করছিলেন।  বেয়ারশেবার এক ফিলিস্তিনি আহমেদকে খুঁজে পেয়ে তার পরিবারকে ফোন করে তার খবর দেন।আহমেদের জন্ম ২০০২ সালের ২২ জানুয়ারি জেরুজালেমে।  দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি বড়।  ২০১৪ সালে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর।  সে সময় তিনি জেরুজালেমের নিউজেনারেশন স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তেন। 

ইসরাইলি বাহিনীর দাবি, আহমেদ ও তার চাচাতো ভাই হাসান ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন।  গ্রেফতারের সময় সেনারা দুজনকেই গুলি করে।  এতে ঘটনাস্থলেই হাসান মারা যান এবং আহত হন আহমেদ। সে সময়ের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আহত অবস্থায় আহমেদ মাটিতে কাঁদছেন এবং সেনারা তাকে চেপে ধরেছেন।  সে সময় ফুটেজটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে।গ্রেফতারের পর আহমেদকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে পরে তা কমিয়ে সাড়ে ৯ বছর করা হয়।  সেইসঙ্গে ৪৭ হাজার মার্কিন ডলারেরও বেশি জরিমানা করা হয় তাকে, যা দিতে হিমশিম খেয়েছে তার পরিবার। কারাগার কঠোর পরিস্থিতির মুখোমুখি হন আহমেদ।  ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের মারধরে মাথার খুলি ভেঙে যায় তার। 

সাম্প্রতিক বছরগুলোতে আহমেদকে দীর্ঘ সময় ধরে নির্জন কারাগারে রাখা হয়।  যা তার মানসিক  স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তার স্কিজোফ্রেনিয়া এবং তীব্র বিষণ্ণতা ধরা পড়ে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক