রাস্তায় পাশে পড়ে থাকা ন ব জা ত ক হাসপাতালে চি কিৎ সা ধী ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

রাস্তায় পাশে পড়ে থাকা ন ব জা ত ক হাসপাতালে চি কিৎ সা ধী ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১১:২৩:০৮ পূর্বাহ্ন

রাস্তায় পাশে পড়ে থাকা ন ব জা ত ক হাসপাতালে চি কিৎ সা ধী ন

ছবি : সংগৃহীত


লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।

গতকাল শুক্রবার রাতে জেলা শহরে মিয়া রাস্তার মাথা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশ থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এর আগে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন৷ ফুটফুটে নবজাতককে দেখতে ঘটনাস্থলের আশপাশে মানুষজন ভীড় জমান। 

পরে ঘটনাস্থলে এসে পুলিশ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা শিশুটির খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান। 

মিয়া রাস্তা এলাকার বাসিন্দা কামাল মাঝি জানান, অন্ধকার থেকে হঠাৎ শিশুর কান্না ভেসে আসে। এতে প্রথমে চমকে উঠি। পরে শিশুটিকে কোলে নিই। আর শিশুটিকে দেখতে মানুষজনও জড়ো হতে থাকেন। পরে পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছেন, তা স্থানীয় কেউই দেখেননি।সদর হাসপাতালে এক নারী জানান, গতকাল শুক্রবার সকালে শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারিরীকভাবে অসুস্থ দেখা যাচ্ছিল। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে তিনি বলেনি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাকে দেখবেন। তারা শিশুটি সম্পর্কে আরও ভালো বলতে পারবেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা বলেন, ‘শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছি। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সরকারি দায়িত্বে সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নিবাসে তাকে হস্তান্তর করব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী