সুনামগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর লাশ উদ্ধার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ PM

সুনামগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৯:৫৫:২৫ AM

সুনামগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে পাথর বোঝাই ভলগেট ট্রলার নৌকা ডুবিতে নিখোঁজ শওকত মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ ১০ পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। তিনি তাহেরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের  আনোয়ারপুর দক্ষিণকুল গ্রামের শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রামের পাশে " মায়ের দোয়া" নামের একটি স্টিল বডি পাথর বোঝাই নৌকা সুরমা নদীতে ডুবে যায়।

স্থানীয়রা জানান, লালপুর বাজার সংলগ্ন পাথর ভাঙ্গানো  একটি ক্রাসার মিল থেকে সিঙ্গেল পাথর বোঝাই করে অন্য জায়গায় নেওয়ার জন্য প্রস্তুত ছিল মায়ের দোয়া পথর বোঝাই নৌকাটি। ঘটনার সময় ভোরে লালপুর থেকে ভলগেট নৌকাটি ছেড়ে যাবার উদ্দেশ্যে নদীর পাড় থেকে ভাসিয়ে ছিল। এ সময় ছুকানি (মাঝি) ভলগেট নৌকার উপরে উঠে ও ইঞ্জিন চালক নৌকার ভিতরে চলে যান। ইঞ্জিন চালাতে চালাতে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার উপরে থাকা ছুকানি মোকাররম (মাঝি) চিৎকার দিয়ে নদীতে লাফ দিয়ে পড়ে  সাঁতার কেটে তীরে উঠলেও নৌকার ভিতর থাকা ইঞ্জিন চালক  শওকত মিয়া (৪৫) ভোলগেটের সাথেই ডুবে যায়। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে প্রায় ১০ ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ থানার  এসআই মাসুদ পারভেজ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি দুর্ঘটনা জনিত মৃত্যু। নিহতের পরিবার ও স্বজনদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাই অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি ও নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্ত করার প্রক্রিয়া চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ