নাইজেরিয়ায় স*শস্ত্র হা*মলায় নি*হত ৫১
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

নাইজেরিয়ায় স*শস্ত্র হা*মলায় নি*হত ৫১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১২:৪৫:৫৫ PM

নাইজেরিয়ায় স*শস্ত্র হা*মলায় নি*হত ৫১

ছবি সংগৃহীত


নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লেটু রাজ্যের বাসসা জেলায় সোমবার ভোরে সশস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মাত্র দুই সপ্তাহ আগে রাজ্যের অন্য এক অংশে সংঘর্ষে আরও বহু মানুষ প্রাণ হারান।

গত সপ্তাহে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইমএ) জানায়, প্লেটু রাজ্যে কয়েকদিন ধরে চলা একাধিক হামলায় কমপক্ষে ৫২ জন নিহত এবং প্রায় ২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের জন্য পরিচিত।

সোমবার স্থানীয় বাসিন্দারা জানান, বাসসা জেলার জিক্কে ও কিমাক্পা গ্রাম থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা জোসেফ চুদু ইয়ঙ্কপা  দাবি করেন হামলাকারীরা ছিল পশুপালক, তিনি বলেন,

এখনই গণকবর দেওয়া হচ্ছে। এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে।

ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি একে “ভয়ংকর হত্যাযজ্ঞ” হিসেবে আখ্যা দিয়ে বলেছে, নিরাপত্তা ব্যবস্থায় চরম গলদ ছিল, যার সুযোগ নিয়ে হামলাকারীরা নির্বিঘ্নে এই বর্বরতা চালায়। শুধু জিক্কে নয়, আশপাশের গ্রামগুলোতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়ি লুটপাট ও ধ্বংসসাধন করা হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক