হবিগঞ্জে ২ যুবকের ম র দে হ উ*দ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ২ যুবকের ম র দে হ উ*দ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০৪:৪৪:২৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ২ যুবকের ম র দে হ উ*দ্ধার

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক স্থান থেকে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, (১৫ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন-শিমুলঘর সড়কের মাঝামাঝি এলাকায় সড়কের পাশে একটি অজ্ঞাত (৩০) পুরুষের লাশ দেখতে পেয়ে জনতা থানায় খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

অপর দিকে সকাল ১১টার দিকে মাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় হেলাল মিয়া (৩০) নামে একটি ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে নাসিরনগর উপজেলার রোস্তমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। সে এবং তার ভাই মাধবপুর বাজারে ওয়াকশপের ব্যবসা করতেন। এবং ওই বাসায় তারা ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, খবর পেয়ে দু’টি স্থানই পরিদর্শন করা হয়েছে। এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার