দোয়ারাবাজারে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ PM

দোয়ারাবাজারে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৩:৪২:৩০ AM

দোয়ারাবাজারে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(৩ অক্টোবর) সকালে দোয়ারাবাজার সদরের মাছিমপুর গ্রামের তুতি মিয়ার বাড়ির পাশে সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাছিমপুর প্রামের তুতি মিয়ার বাড়ির পাশে সুরমা নদীতে উপুড় হয়ে পানির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীদের ধারনা, লাশটি নদী তীরে ভেসে এসেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

ডিডি



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ