সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ০৩:০১:৫৬ পূর্বাহ্ন

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কলেজের অন্যতম পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।  

নবনির্বাচিত সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করা হয়। মাধবপুরবাসীর ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করার জন্য। অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এলাকার শিক্ষার কথা চিন্তা করে কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। বিগত সরকার আমাদেরকে রাজনৈতিকভাবে দূরে রেখেছিল। তবে মাধবপুরবাসী আমাদের তাদের মনের মণিকোঠায় রেখেছেন। তাই শত নির্যাতন-অত্যাচার সহ্য করে আমরা মানুষের কল্যাণ করেছি। যারা আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র করেছে তারা আজ হারিয়ে গেছে।'

সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, এই কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।

দেশের মধ্যে যেন শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে সেজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার