হবিগঞ্জে শিশুকে দলব*দ্ধ ধ র্ষ ণ, ছড়িয়ে দেওয়া হলো ভিডিও
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে শিশুকে দলব*দ্ধ ধ র্ষ ণ, ছড়িয়ে দেওয়া হলো ভিডিও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৭:১৪:৪০ পূর্বাহ্ন

হবিগঞ্জে শিশুকে দলব*দ্ধ ধ র্ষ ণ, ছড়িয়ে দেওয়া হলো ভিডিও

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক মুমিনুল হাসান মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের শিশুটি স্থানীয় বাগানে ঘাস খাওয়াতে নিয়মিত ছাগল নিয়ে যেতে। ৩ এপ্রিল দুপুরে ওই বাগানে আগে থেকে ওত পেতে থাকা ইকরতলী গ্রামের সফিক মিয়া, বাপ্পি মিয়া, মনির মিয়া ও অজ্ঞাতপরিচয় আরেকজন গলায় ছুরি ধরে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়। সেই সঙ্গে বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়।

শিশুটি ভয়ে পরিবারের কাউকে আর ঘটনাটি জানায়নি। কিন্তু এর মধ্যে ভিডিওটি বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেওয়া হয়। এটি ১৬ এপ্রিল তার ভাইয়ের নজরে আসে। পরে শিশুটি পুরো ঘটনা খুলে বললে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেই সঙ্গে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কোনো সমাধান মেলেনি। উল্টো অভিযুক্তরা ভুক্তভোগীর পরিবারকে নানা রকম হুমকি দিচ্ছিলেন। পরে চুনারুঘাট থানায় গেলে মৌখিকভাবে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। যে কারণে গতকাল আদালতে মামলা করা হয়।

ভুক্তভোগীর ভাই বলেন, ‘ঘটনা জানাজানি হলে ওই যুবকেরা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। যে কারণে মামলা করতে সময় লেগেছে।’

বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুমিনুল হাসান অভিযোগ আমলে নিয়ে চুনারুঘাট থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।’

মামলা না নেওয়ার বিষয়ে চুনারুঘাট থানার ওসি নূর আলম বলেন, ‘তারা আদালতে অভিযোগ জমা দিয়েছে থানায় এসেছিল। যে কারণে আমি বলছি আদালতে মামলা করতে। একসঙ্গে দুই জায়গায় অভিযোগ নেওয়া যায় না।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার