ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড ট্রাম্প
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ AM

ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড ট্রাম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ১১:৩২:২১ AM

ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড  ট্রাম্প

ফাইল ছবি


জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সন্তান জন্ম দিলে নগদ অর্থ ও বিয়ে বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন তিনি। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউজ।

বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন, জন্মহার এমন কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।

মায়েরা যেন বেশি বেশি সন্তান দেন সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো, যে মা ছয় বা তারও বেশি সন্তান জন্ম দেবেন তাকে জাতীয় মেডেল দেওয়া হবে। এছাড়া আরও যেসব প্রস্তাব দেওয়া হয়েছে—

বেবি বোনাস : প্রতিটি নতুন মায়ের জন্য এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা।

স্কলারশিপ সুযোগ : ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বিবাহিত আবেদনকারী এবং অথবা বা-মায়ের জন্য বরাদ্দ।

মাতৃত্বের জাতীয় মেডেল :  ছয় বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকি স্বীকৃতি প্রদান।

আইভিএফ ভর্তুকি : ভিট্রো ফার্টিলাইজেশনে ব্যাপক সুবিধা গ্রহণের সুযোগ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক