নবীগঞ্জে বৃদ্ধের ঝু*লন্ত লা*শ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নবীগঞ্জে বৃদ্ধের ঝু*লন্ত লা*শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০১:৪৭:৫১ পূর্বাহ্ন

নবীগঞ্জে বৃদ্ধের ঝু*লন্ত লা*শ উদ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জে মো. আনোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে নিজ বসতঘরে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাতে সবাই ঘুমিয়ে পড়লে আনোয়ার হোসেন ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার