পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ AM

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১১:৪৭:৩১ AM

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় গেছেন। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে প্রয়াত পোপের মরদেহ এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তার ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি—যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন।

রোমের ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক