ওসমানীনগরে ফেসবুকে অপপ্রচারের বি*রুদ্ধে থানায় অ ভি যো গ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৮ PM

ওসমানীনগরে ফেসবুকে অপপ্রচারের বি*রুদ্ধে থানায় অ ভি যো গ

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১২:০৫:৪৭ PM

ওসমানীনগরে ফেসবুকে অপপ্রচারের বি*রুদ্ধে থানায় অ ভি যো গ

ছবি : সংগৃহীত


ওসমানীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাত্রনেতাদের নামে অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শেখ জুমান কোরেশি। অন্যদিকে একই ঘটনায় গতকাল রবিবার বিকাল ৫টার দিকে শেরপুরে অপর এক ভুক্তভোগি ছাত্রদল নেতা মো. বুলবুল এক প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় ওয়াহিদ এন্টারপ্রাইজের পক্ষে নূর আলম রাসেল জানান, তারা সরকারি নিয়ম মেনে বালু উত্তোলন করছেন। ছাত্রনেতারা তাদের কাছে কখনো চাঁদা দাবী করেন নি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সাদীপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি আলী আছকর ফয়েজ, যুবদল নেতা কাজী জাওয়াদ, বিএনপি নেতা আনহার মিয়া, সৈয়দ মাসুম মিয়া, ব্যবসায়ী মো. এমরান, মৌলভীবাজার জেলা এনসিপির সদস্য দিলাল আহমদ, ছাত্রনেতা শেখ জুমান কোরেশি, মো. বুলবুল, সৈয়দ কামরুল, আহমদ সাজ্জাদ, আব্দুল কাদির লিটন, মিজানুর রহমান, শাহ মাহমুদ হাসান, ওয়াহিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি নূর আলম রাসেল প্রমূখ।

জানা গেছে, সম্প্রতি শেরপুর কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজা এলাকার নদী থেকে বালু উত্তোলন শুরু করেন ওয়াহিদ এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরপর নদীর ওসমানীনগর অংশের লামাতাজপুর এলাকায় বালু উত্তোলনের জন্য নদী ভাঙ্গন হচ্ছে, এমন অভিযোগে ওয়াহিদ এন্টারপ্রাইজের লোকদের কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চান বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। এসময় অনেক লোকের সমাগম থাকায় একটি চক্র গোপনে তাদের ভিডিও ধারণ করে ছাত্রনেতারা চাঁদাবাজি করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও আপলোড করে। বিষয়টি তাদের নজরে আসলে শেখ জুমান কোরেশি ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং মো. বুলবুল একটি প্রতিবাদ সভার আয়োজন করে।

শেখ জুমান কোরেশি ও মো. বুলবুল বলেন, আমরা এলাকার নদী ভাঙ্গন রোধে কাজ করছি। একটি চক্র আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের মানহানি করছে।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া সাংবাদিকদের বলেন, একটি অভিযোগ এসেছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার