ওসমানীনগরে ৭৫ ভাগ ধান কাটা শেষ, ঝড়-বৃষ্টি নিয়ে শ*ঙ্কা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৮ PM

ওসমানীনগরে ৭৫ ভাগ ধান কাটা শেষ, ঝড়-বৃষ্টি নিয়ে শ*ঙ্কা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১২:৩৭:৩২ PM

ওসমানীনগরে ৭৫ ভাগ ধান কাটা শেষ, ঝড়-বৃষ্টি নিয়ে শ*ঙ্কা

ছবি নিজস্ব


বোরো ধান কাটা এবং মাড়াইয়ের উৎসবে মেতেছেন ওসমানীনগরের হাজারও কৃষক-কৃষাণী। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবার কিছু এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে এখনও দোল খেতে দেখা যাচ্ছে সোনালি ধান। ধান কাটা ও মাড়াইয়ে কৃষকের পাশাপাশি শ্রমিকদের মধ্যেও বেড়েছে চরম ব্যস্ততা। তবে আবহাওয়া নিয়ে কৃষকেরা চিন্তায় রয়েছেন। বড় ধরনের ঝড়-বৃষ্টি হলে নষ্ট হতে পারে তাদের সোনার ধান।

জানা গেছে, রোববার পর্যন্ত উপজেলার বিভিন্ন হাওরে ৭৫ ভাগ আর হাওর ছাড়া অন্য এলাকায় ৩৫ ভাগ ধান কর্তন করা হয়েছে। এদিকে, দ্রুত ধান কর্তনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

উপজেলার নিজ বুরুংগা ইউনিয়নের কৃষক শেখ মুনাঈম মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। শ্রমিক সংকটের কারণে নিজে নিজেই ধান কাটা শুরু করেছি। রোজ হাজার টাকায় বিনিময়েও লোক পাওয়া যাচ্ছে না। আর হারভেস্টার (ধান কাটার মেশিন) দিয়েও ধান কাটাতে বিঘাপ্রতি নিচ্ছে ২ হাজার ৫০০ টাকা করে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়নে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৭০০ হেক্টর এবং অর্জিত হয়েছে ৬ হাজার ৬৫০ হেক্টর, যা গত বছরের থেকে ৪০ হেক্টর বেশি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২৭ হাজার ২৫০ টন। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত না হলে আশা করা যাচ্ছে ফলন লক্ষমাত্রার থেকে বেশি হবে। উপজেলার বিভিন্ন হাওরে এই পর্যন্ত বোরো ধান কর্তন করা হয়েছে ৭৫ ভাগ আর হাওর এলাকা ছাড়া অন্য এলাকায় ৩৫ ভাগ ধান কর্তন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর