১৪ বছরের সূর্যবানসির দানবীয় সেঞ্চুরিতে রাজস্থানের দুর্দান্ত জয়
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ AM

১৪ বছরের সূর্যবানসির দানবীয় সেঞ্চুরিতে রাজস্থানের দুর্দান্ত জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১২:০০:৩১ PM

১৪ বছরের সূর্যবানসির দানবীয় সেঞ্চুরিতে রাজস্থানের দুর্দান্ত জয়

ছবি : সংগৃহীত


চমক দেখালেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবানসি। ৩৫ বলে আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি উপহার দিয়েছেন এই কিশোর। তার দানবীয় ব্যাটিংয়েই গুজরাটের ২১০ রানের লক্ষ্য ৮ উইকেট আর ২৫ বল হাতে রেখেই পাড়ি দিয়েছে রাজস্থান।

এতে ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো রিয়ান পরাগের রাজস্থান। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে শুভমান গিলের গুজরাট। লক্ষ্য ছিল ২১০ রানের। বৈভব সূর্যবানসি আর জসশ্বী জয়সওয়াল ৭১ বলে ১৬৬ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত গড়া হয়ে যায় রাজস্থানের। ৩৮ বলে ৭ চার আর ১১ ছক্কায় ১০১ রানের টর্নেডো ইনিংস খেলেন সূর্যবানসি।

২ বলে ৪ করে আউট হন নিতিশ রানা। বাকি পথটা অনায়াসেই পাড়ি দিয়েছেন জয়সওয়াল আর পরাগ। ৪০ বলে ৯ চার আর ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। ১৫ বলে হার না মানা ৩২ করেন পরাগ।

এর আগে শুভমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২০৯ রানের সংগ্রহ গড়ে গুজরাট টাইটান্স।

জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে গুজরাট। দুই ওপেনার শাই সুদর্শন আর শুভমান গিল ৬ ওভারের পাওয়ার প্লেতে তুলে দেন ৫৩ রান। অবশেষে তাদের ৯৩ রানের মারকুটে জুটিটি ভাঙে ১০ ওভার পার করে। ৩০ বলে ৩৯ করে ফেরেন সুদর্শন। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু গুজরাট অধিনায়কের আশা পূরণ হয়নি, থামতে হয়েছে ৮৪ রানে। ৫০ বলের ইনিংসে ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান গিল।

এরপর ওয়াশিংটন সুন্দর ফিরে যান ৮ বলে ১৩ করেই। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানো রাহুল তেয়াতিয়ার ব্যাট থেকে আসে ৪ বলে ৯। ২৬ বলে ৩ চার আর ৪ ছক্কায় ফিফটি পূরণ করেন জস বাটলার। মাহিশ থিকসানা ৩৫ রানে নেন ২টি উইকেট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ