ছবি: নিজস্ব
সিলেটের দক্ষিণ সুরমায় বিদেশে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য এক্সপার্টস ইন সিলেট’ শীর্ষক একটি বিশেষ পরামর্শমূলক অনুষ্ঠান। গ্রেইস ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদেশি বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ভিসা প্রক্রিয়া, আবাসন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
গত সোমবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলীতে ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা অংশগ্রহণ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়ার সুযোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্ড্রু পাউডেল, উজ্জ্বল শ্রেষ্ঠা ও সুলতান আহমদ। তাঁরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং বিদেশে লেখাপড়ার প্রস্তুতি ও পরিকল্পনা কীভাবে করা যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন।
ভিন্নধর্মী এই আয়োজনের মধ্যে দিয়ে বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
জৈন্তাবার্তা / রহমান




