নাতনিকে উ ত্ত্য ক্তে র প্রতিবাদ করায় নানাকে কু পি য়ে হ ত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নাতনিকে উ ত্ত্য ক্তে র প্রতিবাদ করায় নানাকে কু পি য়ে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১০:২১:০৪ পূর্বাহ্ন

নাতনিকে উ ত্ত্য ক্তে র প্রতিবাদ করায় নানাকে কু পি য়ে হ ত্যা

প্রতীকী ছবি


স্কুলে যাওয়া আসার পথে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নানাকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায় দক্ষিণ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আজগর আলী (৫৫)। তিনি রায় দক্ষিণ গ্রামের মৃত রশিদ খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম।

ওসি বলেন, ‘ইসরাত জাহান (৯) নামে রায় দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করত। এমন অভিযোগ নিয়ে সোমবার সিঙ্গাইর থানায় অভিযোগ করেন তার নানা আজগর আলী। অভিযোগ তদন্তে থানার উপ-পরিদর্শক ফজলুল হক ওই বাড়িতে যান। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই এমন একটি ঘটনা দুঃখজনক।’

নিহতের পরিবারের সদস্যরা জানান, ক্যানসারে মায়ের মৃত্যুর পর নানার বাড়িতে থেকেই লেখাপড়া করত ইসরাত জাহান। গত সোমবার থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই বখাটেরা অভিযোগ তুলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে শাসিয়ে আসছিল।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় অভিযুক্ত আলামিনের নেতৃত্বে একদল বখাটে আজগর আলীর দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে জড়িতদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী