ছবি: নিজস্ব
তথ্য আপার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় পৌরসভার ৩নং ওয়ার্ডে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি সাংবাদিক শাহ আলম'র বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলার তথ্যসেবা কর্মকর্তা (অ:দা:) মোছা: শিউলী বেগমের সঞ্চালনায় উঠান বৈঠকে বিষয়ভিত্তিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: মাহমুদুল হাসান।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ.দা) আবুল মানসুর আসজাদ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম। এতে ৫০জন নারী এই উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘আমতলী তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সব সেবা বিনা মূল্যে পাওয়া যাবে।
প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্য আপার অধীনে মূলত ছয়টি ক্ষেত্রে সেবা দেয়া হয়— শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।
জৈন্তাবার্তা / মনোয়ার




