সিলেট ৪ আসনের সাবেক এমপি ইমরানের বি রু দ্ধে দু*র্নীতির মা ম লা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৭ PM

সিলেট ৪ আসনের সাবেক এমপি ইমরানের বি রু দ্ধে দু*র্নীতির মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৫:২৩:৫৬ AM

সিলেট ৪ আসনের সাবেক এমপি ইমরানের বি রু দ্ধে দু*র্নীতির মা ম লা

ছবি : সংগৃহীত


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাবেক এমপি ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামি ইমরান আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসম্পূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৪ ৪২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানসমূহের নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার