আমি পরবর্তী পোপ হতে চাই, বললেন ট্রাম্প
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ AM

আমি পরবর্তী পোপ হতে চাই, বললেন ট্রাম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৮:৫৮:০০ AM

আমি পরবর্তী পোপ হতে চাই, বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত


গত সপ্তাহে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এখন নতুন পোপ বাঁছাইয়ের কাজ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় কাকে তিনি নতুন পোপ হিসেবে দেখতে চান। জবাবে ট্রাম্প মজা করে বলেন, “আমি পোপ হতে চাই। এটি হবে আমার এক নাম্বার চয়েজ।”

তবে এর সঙ্গে সঙ্গেই তিনি জানান, এ ব্যাপারে আসলে তার কোনো পছন্দ নেই। কিন্তু নিউইয়র্কে একজন ভালো কার্ডিনাল আছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, “দেখা যাক কি হয়।”

ট্রাম্প চাইলেও তিনি কখনো পোপ হতে পারবেন না। কারণ একে তো তিনি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্রেসিডেন্ট। তার ওপর তিনবার বিয়ে করেছেন। যে ব্যক্তি পোপ হিসেবে নির্বাচিত হন তিনি ব্যক্তিজীবনে অবিবাহিত থাকেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্কে তিমোথি ডোলান নামে একজন কার্ডিনাল আছে। কিন্তু পরবর্তী পোপের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তিনি নেই। তবে যুক্তরাষ্ট্র থেকে এ তালিকায় একজন মার্কিনি রয়েছেন। জোসেফ তোবিন নামে এক কার্ডিনাল নিউজার্সির আর্চবিশপের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কেউ পোপ হতে পারেননি। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গত সপ্তাহে স্ত্রী ম্যালেনিয়াকে নিয়ে ভ্যাটিকান সিটিতে যান ট্রাম্প। সেখানে তার শেষকৃত্যে যোগ দেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক