ফলোয়ার্স না বাড়ায় আ ত্ম ঘা তী সি*দ্ধা ন্ত কনটেন্ট ক্রিয়েটরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ AM

ফলোয়ার্স না বাড়ায় আ ত্ম ঘা তী সি*দ্ধা ন্ত কনটেন্ট ক্রিয়েটরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১১:৩৩:১৪ AM

ফলোয়ার্স না বাড়ায় আ ত্ম ঘা তী সি*দ্ধা ন্ত কনটেন্ট ক্রিয়েটরের

ছবি : সংগৃহীত


গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫ এপ্রিল তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনে বাবা-মা। কিন্তু তখন জানানো হয়নি, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল, বিষয়টিতে জড়িয়ে ছিল একরকম রহস্য।  

সম্প্রতি মিশার পরিবার একটি বিবৃতি দিয়েছে। তারা জানান, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার নাকি বেশ কমতে শুরু করেছিল। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্সের আশায় ছিলেন তিনি। কিন্তু তা পরিপূর্ণ হচ্ছিল না। আর তা নিয়েই অবসাদে চলে যান মিশা।

সামজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স প্রায় সাড়ে তিন লাখের ওপরে। সেখানে যে ভিডিওগুলো তিনি পোশট করতেন, তার অধিকাংশই ছিল ফানি কনটেন্ট। আর এতে মিশার জনপ্রিয়তাও বাড়ছিল।

মিশার বাবা-মা জানিয়েছেন, এভাবে হঠাত তার ফলোয়ার কমে যাচ্ছিল, সে বিষয়ে অবগত ছিলেন না তারা। তাদের কথায়, আমাদের মেয়ের কাজই ছিল ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করা। ফলোয়ার্স সংখ্যা ১ মিলিয়ন হওয়ার জন্য অপেক্ষা করছিল মেয়ে। কিন্তু আচমকা ফলোয়ার বাড়ার চেয়ে কমে যাচ্ছিল। যে কারণে এক পর্যায়ে সে চুপচাপ হয়ে যায়। এ নিয়ে কান্নাকাটিও করে একদিন। কাঁদতে কাঁদতে মিশা বলছিল, আমার ফলোয়ার কমে যাচ্ছে। এবার কি তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

প্রসঙ্গত, ২৪ বছর বয়সেই এমন আত্মঘাতি সিদ্ধান্ত নিলেন মিশা আগরওয়াল। তার মৃত্যুর দিনটিও চলতি মাসের ২৪ তারিখ। এবং ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। কিন্তু তার দুদিন আগেই জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক