প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের একটি বাড়িতে জমি সংক্রান্ত ঝগড়ার জেরে ফুফু কলছুমা বেগম ও ফুফাতো ভাই সাঈদ আহমদের হামলায় ফাহিম আহমদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ফাহিম আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের মৌওলানা আব্দুল হালিমের পুত্র।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এসময় ফুফু ও ফুফাতো ভাইদের ছুরির আঘাতে গুরুতর আহত হন ফাহিম। তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে তিনি মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বে ফাহিম আহমদ নিহত হয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




