গা*জায় আরও ৩১ ফি*লিস্তিনি নি*হত
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ AM

গা*জায় আরও ৩১ ফি*লিস্তিনি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১২:৫০:৩৯ PM

গা*জায় আরও ৩১ ফি*লিস্তিনি নি*হত

ছবি : সংগৃহীত


গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার সারাদিনে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি শুক্রবার ভোরে চালানো হামলাতেও আরও মৃত্যুর খবর পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রগুলোর বরাতে আল জাজিরা এমন খবর জানিয়েছে।

আল জাজিরার সংবাদদাতা গাজা থেকে জানান, ইসরায়েল ৬০ দিন ধরে গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না। এটা সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্যই করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধের মূল লক্ষ্য ইসরায়েলি বন্দিদের নিরাপদে ফিরিয়ে আনা নয়, বরং শত্রুদের পরাজিত করা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৫২ হাজার ৪১৮ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৮ হাজার ৯১ জন আহত হয়েছেন।

আর গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো মানুষকেও মৃত ধরে নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক