বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ AM

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১১:৪০:৫৬ AM

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত


বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। এ ঘটনা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে। ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে তেলের দাম পতনের দিকেই যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৫৮ দশমিক ৭৮ ডলার হয়েছে। খবর রয়টার্সের। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ওয়াশিংটনের দেওয়া আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে বেইজিং। এতে চলমান বাণিজ্য-উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে অনিক্স ক্যাপিটাল গ্রুপের গবেষণা বিভাগের প্রধান হ্যারি টিচিলিংগুইরিয়ান বলেন, মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আশাবাদ ব্যক্ত করা যায়। তবে লক্ষণগুলো অস্থায়ী।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়। এপ্রিলে ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।

রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এ বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা রয়েছে। অন্য এক জরিপে দেখা যায়, এপ্রিল মাসে চীনের কারখানার কার্যক্রম ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক