মাধবপুরে আ ই ন শৃ ঙ্খ লা নি*য়ন্ত্রণে পুলিশের উঠান বৈঠক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে আ ই ন শৃ ঙ্খ লা নি*য়ন্ত্রণে পুলিশের উঠান বৈঠক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১০:০৪:১৩ পূর্বাহ্ন

মাধবপুরে আ ই ন শৃ ঙ্খ লা নি*য়ন্ত্রণে পুলিশের উঠান বৈঠক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৫  টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মো: ইউসুফ খান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী , ইউপি সদস্য সাইমন মুর্মু, পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি, এসআই জয় পাল, বিজিবির তেলিয়াপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার মনির হোসেন প্রমূখ।

ওসি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্য সকলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা আপনাদের নিরাপত্তা দিব। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আইনশৃঙ্খলা শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যারা মাদক ব্যাবসায়ীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিব।মাদকের বিষয়ে চুল পরিমান ছাড়ও দেওয়া হবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার