গোপালগঞ্জে ডি বি র অ ভি যা নে আ.য়া.মী লী গ নে তা গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ডি বি র অ ভি যা নে আ.য়া.মী লী গ নে তা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১১:৪৪:০৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ডি বি র অ ভি যা নে  আ.য়া.মী লী গ নে তা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউনিয়নের চেয়ারম্যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার উলিপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। এরপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী