আজমিরীগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০২:৫৮:০৯ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়


হবিগঞ্জের আজমিরীগঞ্জে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। 

সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় থানার ওসি মো. শফিকুল ইসলামের আমন্ত্রণে তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূলসহ সার্বিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করেন ওসি।

মতবিনিময় সভায় ওসি মো. শফিকুল ইসলাম বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। 

এসময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক মো. আবু হেনা, শরীফ উদ্দিন পেশোয়ার, সোহেল রানা, এনামুল হক মিলাদ, সেন্টু আহমেদ জিহান, ফরহাদ চৌধুরী, আশিকুর রহমান, হাবিবুর রহমান রিয়াদ, বাদল ব্যানার্জী, এস কে কাউসার, সাইদুল ইসলাম বাহার, রনি পারভেজ, লালন পারভেজ, জুমন মোড়ল, কনৌজ ব্যানার্জি, আব্দুল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সাথে ওসি মো. শফিকুল ইসলাম নিরপেক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে  উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয়ে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার