নারীর সঙ্গে প্র তা র ণা র অভি*যোগে ক্রিকেটার গ্রে ফ তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ PM

নারীর সঙ্গে প্র তা র ণা র অভি*যোগে ক্রিকেটার গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৯:১৬:২৭ AM

নারীর সঙ্গে প্র তা র ণা র অভি*যোগে ক্রিকেটার গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


ভারতে ধর্ষণের অভিযোগে এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। শিবালিক শর্মা নামের এই ক্রিকেটার ঘরোয়া আসরে বারোদার হয়ে খেলেন। গতকাল সোমবার তাকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় শিবালিকের নামে মামলা হয়েছিল। তদন্তের পর তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

শিবালিকের বিরুদ্ধে বিয়ের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বারোদায় পরিচয় হয়েছিল দুই জনের। তারপর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। দুই জনের পরিবারও তাদের সম্পর্কের কথা জানে।

অভিযোগকারির সঙ্গে শারীরিক সম্পর্ক হয় শিবালিকের। ২০২৪ সালের অগস্টে সেই নারী বারোদায় গিয়েছিলেন। সেই সময় শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের অন্য জায়গায় বিয়ের পাত্রী দেখছেন। এর পরই পুলিশে অভিযোগ জানান সেই নারী।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলেছেন শিবালিক। বাঁহাতি এই ব্যাটার ১০৮৭ রান করেছেন। ১৩টি লিস্ট এ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। বারোদার হয়ে শেষ ম্যাচ খেলেছেন জম্মু-কাশ্মীরের বিপক্ষে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ