আজমিরীগঞ্জে গাঁ*জাসহ আ*টক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে গাঁ*জাসহ আ*টক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে গাঁ*জাসহ আ*টক ১


হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রায় এক কেজি গাঁজাসহ শহিদ মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক শহিদ মিয়া জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের আব্দুল কাদির মিয়ার পুত্র।

বুধবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় লেফটেন্যান্ট আরিফ ফয়সাল মজুমদারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল থেকে তাকে আটক করেন। এসময় তার কাছে থেকে গাঁজা ছাড়াও গাঁজা সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকের পর রাতেই তাকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক শহিদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার