আ.লীগ নেতা পাঠানকে লা ঠি পে টা র ভিডিও ভা*ইরাল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

আ.লীগ নেতা পাঠানকে লা ঠি পে টা র ভিডিও ভা*ইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৬:৪০:২৪ পূর্বাহ্ন

আ.লীগ নেতা পাঠানকে লা ঠি পে টা র ভিডিও ভা*ইরাল

ছবি : সংগৃহীত


ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠানকে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় এক অজ্ঞাত যুবক তার হাত ধরে রেখেছেন। এ সময় মাক্স পড়া অপর এক যুবক তাকে লাঠিপেটা করছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রবীণ রাজনীতিককে এভাবে হেয় করা ঠিক হয়নি।

অধ্যাপক ইউসুফ খান পাঠান ময়মনসিংহ জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। এর আগে তিনি নান্দাইলে একটি কলেজে অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেন।

ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও এ নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য জানা যায়নি। সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে নগরীর মহারাজা রোড এলাকাস্থ অধ্যাপক ইউসুফ খান পাঠানের বাসভবনে গিয়েও তার স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, লাঠিপেটার ভিডিওটি ঢাকা গুলশান এলাকার। দুই সপ্তাহ আগে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে এই আওয়ামী লীগ নেতার পরিচয় প্রকাশ হলে তারা তাকে আটক করে। এ সময় তাকে লাঠিপেটা করে মধ্যস্থতার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার সত্যতার বিষয়ে দায়িত্বশীল কোনো তথ্য পাওয়া যায়নি।

নগরীর মহারাজা রোড এলাকার বাসিন্দারা বলেন, গত বছরের ৫ আগস্ট থেকে অধ্যাপক ইউসুফ খান পাঠান ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। এরপর থেকে এলাকায় তার উপস্থিতি দেখা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের জানা নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী