ভা*রতে বন্ধ ২৪ বিমানবন্দর, সর্বোচ্চ সতর্ক দি*ল্লি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ PM

ভা*রতে বন্ধ ২৪ বিমানবন্দর, সর্বোচ্চ সতর্ক দি*ল্লি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০১:০৯:২৯ AM

ভা*রতে বন্ধ ২৪ বিমানবন্দর, সর্বোচ্চ সতর্ক দি*ল্লি

ছবি : সংগৃহীত


পাকিস্তানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার জেরে বৃহস্পতিবার রাত থেকে ভারতের ২৪টি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত থাকবে।

এ পদক্ষেপের ফলে কার্যত উত্তর পাঞ্জাবের অমৃতসর ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের সঙ্গে আকাশপথে বেসামরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বিমান সংস্থা ইন্ডিগো ১৬৫টি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেরও উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় পাঞ্জাবগামী এয়ার ইন্ডিয়ার দুইটি আন্তর্জাতিক ফ্লাইটও নয়াদিল্লিতে ঘুরিয়ে নেওয়া হয়।

ভারত এমন সময় এই পদক্ষেপ নিল যখন দেশটির সেনারা অভিযোগ করেছে, পাঞ্জাব, রাজস্থান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান।

যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শহরের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পরবর্তি নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।

কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধ্যস্তনদের সঙ্গে জরুরি অবস্থার ক্ষেত্রে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য বৈঠক করেছেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা পর্যায়েও গুরুতর পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বিভাগের কর্মীদের বৈঠক চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি