বিশ্বকাপ মিশনে সকালে মাঠে নামছে বাংলাদেশ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪১ AM

বিশ্বকাপ মিশনে সকালে মাঠে নামছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ১২:১৬:০০ PM

বিশ্বকাপ মিশনে সকালে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


বৃহস্পতিবার ১৩তম বিশ্বকাপ আসরের পর্দা উঠেছে। তবে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ সকাল থেকে, প্রতিপক্ষ আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটের অতীত পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশ বেশ এগিয়ে আছে। বিশ্বকাপেও তাদের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। সেই তুলনায় আফগানরা এবার শক্তি-সামর্থ্য নিয়েই মাঠে নামছে। তবে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ, শেষ সময়ের প্রস্তুতি সেরেছে তারাও।

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে প্রথম বাধা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজ সে কথা স্পষ্ট করেই বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তার জবাবে আমি বলবো আমরা যদি চার-পাঁচটা ম্যাচ জিতি তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটা আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। তবে প্রথমে সেমিফাইনালে যেতে হবে আমাদের।’

এ সময় বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের ওপেনিং নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে (ওপেনিংয়ে) আমাদের হাতে কিছু বিকল্প রয়েছে। সুতরাং আমরা সকালে এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আরও ভালো পরিস্থিতিতে থাকব। আমরা প্রথমে ব্যাট করলে (ওপেনিংয়ের জন্য) কারা নামবে এবং পরে ব্যাট করলে কারা খেলবে সেটা আপনি সকালে দেখতে পাবেন।’

দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও আশাবাদী হাথুরু, ‘আমাদের মনে হয় চার-পাঁচজন ক্রিকেটার আছে ওই (অনূর্ধ্ব-১৯) বিশ্বকাপ থেকে। তারা কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসবে দলে। কারণ অতীতেও তারা এটা করেছে, অনেক এনার্জি আছে। পুরো দল এমনকি আমার স্টাফদের নিয়েও আমি রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ চার বছরে একবার আসে। এটা আইসিসির ক্যালেন্ডারের অন্যতম বড় টুর্নামেন্ট। আমাদের বড় প্রত্যাশা আছে।’

অন্যদিকে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী জানিয়েছেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল তা প্রয়োগের চেষ্টা করবো। ইতিবাচক থাকার চেষ্টা করবো আমরা। তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে।’

এর আগে বাংলাদেশ ও আফগানিস্তান বিশ্বকাপের ২০১৫ ও ২০১৯ আসরে একবার করে মুখোমুখি হয়েছিল। যার দুটিতেই বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সবমিলিয়ে দল দুটি এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৫ ম্যাচে মোকাবিলা করেছে। যেখানে বাংলাদেশের জয় ৯টিতে এবং আফগানরা জিতেছে ৬টি।

ভারতের ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। কোচ হাথুরুসিংহে সেখানকার পিচে বেশ রান উঠতে পারে বলে আভাস দিয়েছেন। দেশের কোটি দর্শকের স্বপ্ন পূরণে শুরুর ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ডে আরও ৮টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা