নয়াদিল্লিতে ৩ বাংলাদেশি আ ট ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ PM

নয়াদিল্লিতে ৩ বাংলাদেশি আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৭:১৪:২০ AM

নয়াদিল্লিতে ৩ বাংলাদেশি আ ট ক

ছবি : সংগৃহীত


অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৩ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশের ফরেনার্স সেল বিভাগ।

বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি ও দিল্লির বিভিন্ন এলাকায় বাসবাসরত নথিবিহীন বাংলাদেশিদের ধরতে সম্প্রতি ‘অপারেশন ফেস ওয়াশ’ নামের একটি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। সেই অভিযানের আওতায় শুক্রবার ভোর বেলায় নয়াদিল্লির আজাদপুর এলাকা থেকে আটক করা হয়েছে তাদের।

আটক এই বাংলাদেশিদের সবাই পুরুষ, তবে তারা নারী সেজে যৌন ব্যবসা চালাতেন। তাদের কাছ থেকে চারটি স্মার্টফোনও উদ্ধার করেছে পুলিশ। সেগুলোর প্রতিটিতে ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ আইএমও অ্যাপ পাওয়া গেছে। এই অ্যাপের মাধ্যমেই বাংলাদেশে পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা।

আটকরা হলেন মাকসুদা আলি ওরফে মো: মাসুম (৪০), আবদুল হাকিম ওরফে জেলি (৩৩) এবং ফাহিম ওরফে পায়েল (২১)। এদের মধ্যে মাসুমের বাড়ি রংপুরে, হাকিমের বাড়ি ময়মনসিংহে এবং ফাহিমের বাড়ি নারায়ণগঞ্জে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, প্রায় আড়াই বছর আগে সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন তারা। সেখানে কিছুদিন থাকার পর তারা দিল্লিতে আসেন এবং হিজড়া সেজে দেহ ব্যবসা ও অর্থ সংগ্রহের কাজ শুরু করেন।

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এই বাংলাদেশিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি