আ.লীগকে নি ষি দ্ধে র দাবি: আন্দো*লনকারীরা এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

আ.লীগকে নি ষি দ্ধে র দাবি: আন্দো*লনকারীরা এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ১০:০১:০৪ পূর্বাহ্ন

আ.লীগকে নি ষি দ্ধে র দাবি: আন্দো*লনকারীরা এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে

ছবি : সংগৃহীত


আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান।

আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছিলেন তারা।

এদিকে, বিকেলে গণজমায়েত থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি।

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সংহতি জানিয়ে এ বিক্ষোভে যোগ দেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ ছিল এই মোড়ের চারপাশের সড়কের যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী