জুনে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

জুনে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ১১:২২:২১ পূর্বাহ্ন

জুনে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত


আসন্ন ঈদ-উল-আজহায় টানা ১০ দিনের লম্বা সরকারি ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী ৫ জুন থেকে শুরু হবে এই ছুটি। জুনে লম্বা ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরাও।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। ঈদের এই ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি হবে টানা ১৯ দিন, যা শেষ হবে ১৯ জুন।

সরকারি ও বেসরকারি কলেজে ঈদ-উল-আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলার কথা ১২ জুন পর্যন্ত। তবে সরকারি অফিস ১ জুলাই থেকে খোলার ঘোষণায় কলেজের ছুটিও দুদিন বেড়ে যাচ্ছে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদ-্উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

সব মিলিয়ে ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি অফিসের মতো ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী