‘আমরা হবিগঞ্জবাসী দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে ব ঞ্চি ত’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

‘আমরা হবিগঞ্জবাসী দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে ব ঞ্চি ত’

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন

‘আমরা হবিগঞ্জবাসী দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে ব ঞ্চি ত’

ছবি: নিজস্ব


হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজ রক্ষার দাবীতে করণীয় নির্ধারণে বাহুবল প্রেসক্লাব ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ।

রবিবার (১১ মে) বিকেল ৪টায় উপজেলার মিরপুর ইসলামি একাডেমিতে বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীরের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর উপদেষ্টা শফিকুল বারী আউয়াল, স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বাহুবল প্রেসক্লাব সদস্য জুবায়ের আহমেদ, হুমায়ুন কবীর, সাবেক জেলা ছাত্রশিবির এর শিক্ষা বিষয়ক সম্পাদক জমির আলী, ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামি সভাপতি মাওলানা নুরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, সৈয়দ আজহারুল হক, হাসবি সাইদ চৌধুরী, এড. কামরুজ্জামান খান ইমরান, সাংবাদিক আমির আলী, সাব্বির আহমেদ, পাভেল মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা হবিগঞ্জবাসী দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে সিলেট ও ঢাকা গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ থাকলে জেলার গরীব দুঃখী ও অসহায় মানুষ সঠিক চিকিৎসা পাবে। হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় আমরা যা যা করণীয় তাই করবো। কেউ যদি মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র করে জেলাবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার