পু লি শ দেখে পুকুরে ঝাঁ*প দিলেন ইউপি সদস্য
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

পু লি শ দেখে পুকুরে ঝাঁ*প দিলেন ইউপি সদস্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন

পু লি শ দেখে পুকুরে ঝাঁ*প দিলেন ইউপি সদস্য

ছবি : সংগৃহীত


কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছেন আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪২) নামে এক ইউপি সদস্য। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। সোমবার ( ১২ মে) বিকেল ৩টার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোনারপাড়া এলাকার মৃত আমীর হামজার ছেলে।

অভিযানে যাওয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নারী নির্যাতন মামলায় খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করতে যায় পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তুলে তাকে গ্রেপ্তার করা থানায় আনা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, নারী নির্যাতন মামলার আসামি ওই ইউপি সদস্য গ্রেপ্তার এড়াতে পুকুরে নেমে পড়েন। পরে অনেকক্ষণ পরে পুকুর থেকে তাকে তুলে আনা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী