হবিগঞ্জে কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০২:৩৫:৫০ পূর্বাহ্ন

হবিগঞ্জে কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযান চালিয়ে কোটি টাকার চোরাই পণ্য ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশি রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ দিন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক ৫টি অভিযান পরিচালিত হয়।

মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি অভিযানে সিলেট থেকে আসা একটি ট্রাক আটক করে বিজিবি। ট্রাকটি তল্লাশি চালানোর পর প্রায় সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস উদ্ধার করা হয়। তবে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

অপর এক অভিযানে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকায় একটি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া গুটিবাড়ী এবং চিমটিবিল সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১০০ কেজি বাংলাদেশি রাবার এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, এই অভিযানে এক কোটি চৌদ্দ লাখ পাঁচ হাজার পাঁচশ টাকার মালামাল উদ্ধার হয়েছে। আটককৃত পণ্য আইনানুগভাবে চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার