সৌদিতে সড়ক দু র্ঘ ট না য় কোম্পানীগঞ্জের যুবকের মৃ*ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দু র্ঘ ট না য় কোম্পানীগঞ্জের যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৬:৪৪:০৬ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দু র্ঘ ট না য় কোম্পানীগঞ্জের যুবকের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমরান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বরিহীমপুর গ্রামের মঈন ফরাজী বাড়ির নূর নবীর ছেলে।

ইমরানের বাবা নূর নবী জানান, সংসারের হাল ধরতে ও ভবিষ্যতের জন্য গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। সেখানে হাংগার স্টেশন নামে একটি ফুড কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে চাকরি করত। রোববার (১১ মে) মোটরসাইকেলে করে খাবার পৌঁছাতে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়।

তিনি আরও বলেন, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু আজ তাকে হারালাম। আমি সরকারের কাছে অনুরোধ করছি—আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী